প পৌরপ্রধান পৌরপ্রধান [ paura-pradhāna ] বি. পুরসভার প্রধান অর্থাত্ মেয়র বা চেয়ারম্যান। [সং. পৌর + প্রধান]।
প পোষ্টাই পোষ্টাই [ pōṣṭāi ] বিণ. পুষ্টিকর। ☐ বি. পুষ্টি; পুষ্টিকর বা বলকারক ওষুধ। [সং. পুষ্ঠ + বাং. আই]।
প পোয়াতি পোয়াতি [ pōẏāti ] বি. ১. গর্ভিণী, অন্তঃসত্ত্বা নারী; ২. নবজাত সন্তানের জননী। [সং. পোতবতী (পোত=শিশু)]।