প পৌরুষেয় পৌরুষেয় [ pauruṣēẏa ] বিণ. ১. পুরুষসম্বন্ধীয়; ২. মানবিক; ৩. মনুষ্যকৃত (বেদ অপৌরুষেয়)। [সং. পুরুষ + এয়]।
প পৌরুষ পৌরুষ [ pauruṣa ] বি. ১. পুরুষোচিত ভাব বা আচরণ; ২. পুরুষকার; ৩. তেজ, বীর্য, পরাক্রম; ৪. পুরুষত্ব। [সং. পুরুষ + অ]।
প পৌরব পৌরব [ pauraba ] বিণ. পুরুরাজের বংশজাত। ☐ বি. কৌরব পাণ্ডব ইত্যাদি কুলের বংশধর। [সং. পুরু + অ]।
প পৌলস্ত্য পৌলস্ত্য [ paulastya ] বি. পুলস্ত্যমুনির পুত্র অর্থাত্ কুবের রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণ। [সং. পুলস্ত্য + অ]।
প পোলট্টি পোলট্টি [ pōlaṭṭi ] বি. ১. গৃহপালিত হাঁস-মুরগি; ২. (বাং.) হাঁস মুরগি পালনকেন্দ্র। [ইং. poultry]।