প্যালা

প্যালা [ pyālā ] বি. ১. গাইয়ে-বাজিয়েদের জন্য শ্রোতাদের দেওয়া পুরস্কার বা দর্শনী; ২. ঠেকনো, prop. [দেশি]।

প্যারাশুট

প্যারাশুট [ pyārā-śuṭa ] বি. (মূলত বৈমানিকদের ব্যবহৃত) অত্যুচ্চস্হান থেকে নিরাপদে ভূপৃষ্ঠে অবতরণের সহায়ক ছাতার মতো যন্ত্রবিশেষ, parachute. [ইং. parachute]।

প্যারা

প্যারা [ pyārā ] বি. গদ্যরচনার বিভাগবিশেষ, অনুচ্ছেদ। [ইং. paragraph]।

প্যাণ্ডেল

প্যানডেল, প্যাণ্ডেল [ pyāna-ḍēla, pyāṇḍēla ] বি. সভা, পূজা, প্রদর্শনী প্রভৃতির জন্য অস্হায়ী মণ্ডপ। [তা. পণ্ডাল]।

প্যানডেল

প্যানডেল, প্যাণ্ডেল [ pyāna-ḍēla, pyāṇḍēla ] বি. সভা, পূজা, প্রদর্শনী প্রভৃতির জন্য অস্হায়ী মণ্ডপ। [তা. পণ্ডাল]।

প্যাতপেতে

প্যাতপেতে [ pyāta-pētē ] বিণ. অত্যন্ত নরম ও পাতলা; তলতলে। [ধ্বন্যা.]।

পৌর্বাহ্নিক

পৌর্বাহ্নিক [ paurbāhnika ] বিণ. পূর্বাহ্নকালীন; পূর্বাহ্নসম্বন্ধীয়, প্রাতঃকাল সম্বন্ধীয়। [সং. পূর্বাহ্ন + ইক]।

পৌর্বাপর্য

পৌর্বাপর্য [ paurbāparya ] বি. ১. পূর্বাপর-সম্বন্ধ; ২. ক্রম-পরম্পরা (ঘটনার পৌর্বাপর্য বিচার)। [সং. পূর্বাপর + য]।

পৌরোহিত্য

পৌরোহিত্য [ paurō-hitya ] বি. ১. পুরোহিতের বৃত্তি, পুরোহিতগিরি, যাজন; ৩. সভাপতিত্ব, নেতৃত্ব (সভায় পৌরোহিত্য করা)। [সং. পুরোহিত + য]।

পৌর্ণমাসী

পৌর্ণমাসী [ paurṇa-māsī ] বি. ১. পূর্ণিমাতিথি (‘পৌর্ণমাসীর চন্দ্রমা জাগে’: সু.দ.); ২. বৈষ্ণসাহিত্যে বর্ণিত বর্ষীয়সী নারী; ৩. বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। [সং. পূর্ণমাস + অ + ঈ]।