প্রখ্যাপন

প্রখ্যাপন [ prakhyāpana ] বি. ঘোষণা করা, কীর্তন (গুণ প্রখ্যাপন)। [সং. প্র + √ খ্যা + ণিচ্ + অন]। প্রখ্যাপক বিণ. ঘোষক, ঘোষণাকারী। প্রখ্যাপিত বিণ. ঘোষিত।

প্রখ্যাতনামা

প্রখ্যাতনামা বিণ. যার নাম সুপরিচিত এমন, স্বনামখ্যাত; যশস্বী।

প্রখ্যাত

প্রখ্যাত [ prakhyāta ] বিণ. বিখ্যাত, প্রসিদ্ধ। [সং. প্র + খ্যাত]। প্রখ্যাতনামা বিণ. যার নাম সুপরিচিত এমন, স্বনামখ্যাত; যশস্বী।

প্রকোষ্ঠ

প্রকোষ্ঠ [ prakōṣṭha ] বি. ১. কনুই থেকে মণিবদ্ধ বা কবজি পর্যন্ত দেহাংশ, করতল বাদে পুরোবাহূ; ২. কক্ষ, ঘর (ক্ষুদ্র প্রকোষ্ঠ); ৩. দরজার পাশের ঘর; ৪. মহল। [সং. প্র + √ কুষ্ + থ]।

প্রকীর্ণ

প্রকীর্ণ [ prakīrṇa ] বিণ. ১. বিক্ষিপ্ত, ছড়ানো; ২. বিবিধ (গ্রন্হের প্রকীর্ণ শ্লোক)। [সং. প্র + কীর্ণ]।

প্রকাম

প্রকাম [ prakāma ] বিণ. ক্রি-বিণ. যথেষ্ট; পর্যাপ্ত। [সং. প্র + √ কম্ + অ]।

প্রকাণ্ড

প্রকাণ্ড [ prakāṇḍa ] বিণ. অতি বৃহত্, মস্ত, বিশাল। ☐ বি. গাছের গুঁড়ি। [সং. প্র + কাণ্ড]।

প্র

প্র [ pra ] উত্কর্ষ প্রসিদ্ধি আধিক্য ব্যাপকতা আরম্ভ প্রভৃতির সূচক উপসর্গবিশেষ (প্রকট, প্রশমন, প্রদীপ্ত)।

প্যাসেঞ্জার

প্যাসেঞ্জার [ pyāsēñjāra ] বি. গাড়ির যাত্রী (রেলের প্যাসেঞ্জার)। ☐ বিণ. যাত্রীবাহী (প্যাসেঞ্জার ট্রেন)। [ইং. passenger]।