প্রচেষ্টা

প্রচেষ্টা [ pracēṣṭā ] বি. ১. বিশেষ চেষ্টা, প্রয়াস; ২. সাধনা, অধ্যবসায়; ৩. বিশেষ উদ্যম (কর্মপ্রচেষ্টা)। [সং. প্র + চেষ্টা]।

প্রচেয়

প্রচেয় [ pracēẏa ] বিণ. ১. চয়নযোগ্য; ২. গ্রহণীয়, গ্রাহ্য। [সং. প্র + √ চি + য]।

প্রাচীর

প্রাচীর [ prācīra ] বি. প্রাকার, দেওয়াল, পাঁচিল। [সং. প্র + আ + √ চি + র]।

প্রক্ষোভ

প্রক্ষোভ [ prakṣōbha ] বি. ভাবাবেগ, emotion (বি. প.)। [সং. প্র + ক্ষোভ]। প্রক্ষুব্ধ বিণ. বিহুল, উদ্বেল; উত্তেজিত।

প্রগুণ

প্রগুণ [ praguṇa ] বিণ. ১. প্রকৃষ্ট গুণের অধিকারী, গুণী; ২. সুদক্ষ। [সং. প্র + গুণ]।

প্রগাতা

প্রগাতা [ pragātā ] (-তৃ) বি. ১. সুগায়ক; ২. উদ্গাতা। [সং. প্র + √ গৈ + তৃ]।

প্রগমন

প্রগমন [ pragamana ] বি. প্রস্থান, দূরে গমন। [সং. প্র + গমন]।

প্রগণ্ড

প্রগণ্ড [ pragaṇḍa ] বি. কনুই থেকে কাঁধ পর্যন্ত বাহুর অংশ। [সং. প্র + গণ্ড]। তু. প্রকোষ্ঠ।

প্রখ্যাপক

প্রখ্যাপক বিণ. ঘোষক, ঘোষণাকারী। প্রখ্যাপিত বিণ. ঘোষিত।