প প্রচেতা প্রচেতা [ pracētā ] (-তস্) বিণ. ১. প্রকৃষ্টচিত্ত, জ্ঞানী; ২. হৃষ্ট, সুখী, প্রশান্তচিত্ত। ☐ বি. ১. জলদেবতা বরুণ; ২. প্রজাপতিবিশেষ। [সং. প্র + চেতস্]।
প প্রচুর প্রচুর [ pracura ] বিণ. ১. প্রভূত, অনেক, বহু, ঢের (প্রচুর টাকা, প্রচুর লোক); ২. যথেষ্ট, পর্যাপ্ত (প্রচুর খাওয়া হয়েছে)। [সং. প্র + √ চুর্ + অ]। বি. প্রচুরতা, প্রাচুর্য।
প প্রচীয়মান প্রচীয়মান [ pracīẏa-māna ] বিণ. ১. উপচীয়মান; ২. ক্রমবর্ধমান, বৃদ্ধিশীল। [সং. প্র + √ চি + মান (শানচ্)]।
প প্রচিত প্রচিত [ pracita ] বিণ. ১. চয়ন বা সংগ্রহ করা হয়েছে এমন; ২. সঞ্চিত; ৩. বৃদ্ধিপ্রাপ্ত। [সং. প্র + √ চি + ত]।
প প্রগ্রাহ প্রগ্রহ, প্রগ্রাহ [ pragraha, pragrāha ] বি. ১. লাগাম, বল্গা; ২. বাঁধবার দড়ি। [সং. প্র + √ গ্রহ্ + অ]।
প প্রগ্রহ প্রগ্রহ, প্রগ্রাহ [ pragraha, pragrāha ] বি. ১. লাগাম, বল্গা; ২. বাঁধবার দড়ি। [সং. প্র + √ গ্রহ্ + অ]।
প প্রচ্ছাদন প্রচ্ছাদন [ pracchādana ] বি. ১. আচ্ছাদন, আবরণ; ২. উত্তরীয়বস্ত্র; ৩. আবরণবস্ত্র। [সং. প্র + √ ছদ্ + ণিচ্ + অন]। প্রচ্ছাদিত বিণ. আবৃত, আচ্ছাদিত, ঢাকা।