প প্রজাতি প্রজাতি বি. কোনো প্রাণী বা উদ্ভিদের বিশেষ এক শ্রেণি; প্রাণী বা উদ্ভিদের শ্রেণিবিভাগের নিম্নতম শ্রেণি, species.
প প্রজ্ঞপ্তি প্রজ্ঞপ্তি [ prajñapti ] বি. বিশেষভাবে জ্ঞাতকরণ, নিবেদন। [সং. প্র + √ জ্ঞা + ণিচ্ + তি]।
প প্রজন্ম প্রজন্ম [ prajanma ] বি. ১. পুরুষপরম্পরায় বিশেষ এক স্তর (তিন প্রজন্ম আগে); ২. সমকালীন ব্যক্তিবৃন্দ, generation. [সং. প্র + জন্ম়]।
প প্রচ্ছায়া প্রচ্ছায়া বি. (জ্যোতি.) গ্রহণের সময় চন্দ্র বা পৃথিবী থেকে নিক্ষিপ্ত নিবিড় ছায়া, umbra (বি. প.)।
প প্রচ্ছায় প্রচ্ছায় [ pracchāẏa ] বি. নিবিড় ছায়া বা ছায়াময় স্হান। [সং. প্র + ছায়া]। প্রচ্ছায়া বি. (জ্যোতি.) গ্রহণের সময় চন্দ্র বা পৃথিবী থেকে নিক্ষিপ্ত নিবিড় ছায়া, umbra (বি. প.)।
প প্রজনন প্রজনন [ prajanana ] বি. ১. সন্তানোত্পাদন, reproduction; ২. জন্মদান, প্রসব। [সং. প্র + √ জন্ + ণিচ্ + অন]। প্রজনিকা বি. মাতা, জননী।