প্রতিকর্ম

প্রতিকর্ম [ prati-karma ] বি. ১. প্রতিকার; ২. প্রতিশোধ; ৩. প্রসাধন। [সং. প্রতি + কর্ম]।

প্রজাত

প্রজাত [ prajāta ] বিণ. উত্পন্ন। [সং. প্র + জাত]। স্ত্রী. প্রজাতা। প্রজাতি বি. কোনো প্রাণী বা উদ্ভিদের বিশেষ এক শ্রেণি; প্রাণী বা উদ্ভিদের শ্রেণিবিভাগের নিম্নতম শ্রেণি, species.

প্রণীত

প্রণীত [ praṇīta ] বিণ. রচিত, সৃষ্ট, কৃত; নির্মিত। [সং. প্র + √ নী + ত]।

প্রণিহিত

প্রণিহিত [ praṇi-hita ] বি. ১. অভিনিবিষ্ট, মনোযোগ দেওয়া হয়েছে এমন; ২. সমাহিত; ৩. অর্পিত, স্হাপিত। [সং. প্র + নি + √ ধা + ত]।

প্রাণিপাত

প্রাণিপাত [ prāṇi-pāta ] বি. ১. প্রণাম; ২. ভূমিতে লুটিয়ে অভিবাদন। [সং. প্র + নি + √ পত্ + অ]।

প্রণিধি

প্রণিধি [ praṇidhi ] বি. ১. চর, দূত; ২. মনোনিবেশ, প্রণিধান; ৩. প্রার্থনা। [সং. প্র + নি + √ ধা + ই]।

প্রণাশ

প্রণাশ [ praṇāśa ] বি. বিনাশ, লয়; মৃত্যু। [সং. প্র + নাশ]। বিণ. প্রণষ্ট।

প্রণব

প্রণব [ praṇaba ] বি. ১. ওঁকার, যে-মন্ত্র পাঠপূর্বক হিন্দুগণ ঈশ্বরের আরাধনা করে; ২. আদিধ্বনি; ৩. ব্রহ্মের শব্দপ্রতীক; ৪. বেদের মূল। [সং. প্র + √ নু (স্তুতি) + অ]।

প্রণতি

প্রণতি বি. ১. প্রণাম, নমস্কার (‘আজ আমার প্রণতি গ্রহণ করো’: রবীন্দ্র); ২. নত অবস্হা।

প্রণত

প্রণত [ praṇata ] বিণ. ১. প্রণাম বা নমস্কার করছে এমন; ২. নত হয়েছে বা ঝুঁকে পড়েছে এমন (প্রণত বৃক্ষশাখা)। [সং. প্র + √ নম্ + ত]।