প্রতান

প্রতান [ pratāna ] বি. ১. (লতাদির) বিস্তার; ২. লতার আঁশ বা আকর্ষ। [সং. প্র + √ তন্ + অ]।

প্রতপ্ত

প্রতপ্ত [ pratapta ] বিণ. অত্যন্ত উত্তপ্ত, খুব গরম (গ্রীষ্মের প্রতপ্ত দিন)। [সং. প্র + তপ্ত]।

প্রতত

প্রতত [ pratata ] বিণ. ১. বিস্তীর্ণ, সুবিস্তীর্ণ; ২. দূরপ্রসারী। [সং. প্র + √ তন্ + ত]। প্রততি বি. বিস্তার, প্রসার।

প্রতনু

প্রতনু [ pratanu ] বিণ. অতি ক্ষুদ্র বা সূক্ষ্ম বা সরু। [সং. প্র + তনু]।

প্রতন

প্রতন [ pratana ] বিণ. পুরাতন, প্রাচীন (‘বিস্মৃতির পতন পাতালে’: সু. দ.)। [সং. প্র + তন]।

প্রতিক্রম

প্রতিক্রম [ prati-krama ] বি. বিপরীত ক্রম, ব্যুত্ক্রম, inverse order. [সং. প্রতি + ক্রম]।

প্রতিকাশ

প্রতিকাশ [ prati-kāśa ] বিণ. ১. উজ্জ্বল, প্রদীপ্ত; ২. সদৃশ, তুল্য (নবমেঘপ্রতিকাশ)। [সং. প্রতি + √ কাশ্ + অ]।

প্রতিকায়

প্রতিকায় [ pratikāẏa ] বি. ১. প্রতিমূর্তি; ২. সাদৃশ্য; ৩. ছায়া, প্রতিবিম্ব। [সং. প্রতি + কায় (=কায়া)]।

প্রতিকর্ষ

প্রতিকর্ষ [ prati-karṣa ] বি. আকর্ষণ। [সং. প্রতি + √ কৃষ্ + অ]।