প্রতিচ্ছায়া
প্রতিচ্ছায়া [ praticchāẏā ] বি. ১. প্রতিবিম্ব; ২. প্রতিকৃতি; ৩. সাদৃশ্য। [সং. প্রতি + ছায়া]।
প্রতিচ্ছবি
প্রতিচ্ছবি [ praticchabi ] বি. ১. ছবির নকল, ছবির অনুরূপ ছবি; ২. প্রতিবিম্ব। [সং. প্রতি + ছবি]।
প্রতিচিত্র
প্রতিচিত্র [ prati-citra ] বি. চিত্র বা ছবির অবিকল নকল, চিত্রের প্রতিরূপ, blueprint. [সং. প্রতি + চিত্র]।
প্রতিগৃহীত
প্রতিগৃহীত [ prati-gṛhīta ] বিণ. ১. গ্রহণ করা হয়েছে এমন, গৃহীত; ২. স্বীকৃত; ৩. অঙ্গীকৃত। [সং. প্রতি + গৃহীত]।