প প্রতিপ্রশ্ন প্রতিপ্রশ্ন [ prati-praśna ] বি. পালটা প্রশ্ন, প্রশ্নের উত্তরে প্রশ্ন, প্রশ্নের পিঠে প্রশ্ন। [সং. প্রতি + প্রশ্ন]।
প প্রতিপদ প্রতিপদ [ prati-pada ] বি. শুক্লপক্ষের বা কৃষ্ণপক্ষের প্রথম তিথি (প্রতিপদের চাঁদ)। [সং. প্রতি + √ পদ্ + ক্বিপ্]।
প প্রতিনিয়ত প্রতিনিয়ত [ prati-niẏata ] ক্রি-বিণ. সর্বদা, নিরন্তর (প্রতিনিয়ত বিবাদ চলছে)। [সং. প্রতি + নিয়ত]।
প প্রতিদেয় প্রতিদেয় [ prati-dēẏa ] বিণ. প্রতিদানের যোগ্য; প্রতিদান করা বা প্রতিদানে নেওয়া উচিত এমন। [সং. প্রতি + দেয়]।
প প্রতিদিষ্ট প্রতিদিষ্ট [ prati-diṣṭa ] ক্রি-বিণ. প্রবলতর বিধান বিধি বা আদেশের দ্বারা নিবারিত বা প্রত্যাহৃত, countermanded. [সং. প্রতি + √ দিশ্ + ত]।
প প্রতিদান প্রতিদান [ prati-dāna ] বি. ১. দানের বদলে দান; ২. প্রত্যর্পণ, ফেরত; ৩. পরিশোধ (ঋণ-প্রতিদান)। [সং. প্রতি + দান]।