প্রসার

প্রসার [ prasāra ] বি. 1 বিস্তার, বিস্তৃতিলাভ (শিল্পের প্রসার, জ্ঞানের প্রসার); 2 উদারতা (চিত্তের প্রসার); 3 প্রসার; 4 পরিবর্ধন বা সম্প্রসারণ। [সং. প্র + √ সৃ + অ]। প্রসারণ বি. প্রসারিত করা বা হওয়া (হস্ত প্রসারণ)। প্রসারিত বিণ. 1 প্রসার লাভ করেছে এমন, বিস্তৃত (কর্মক্ষেত্র প্রসারিত হওয়া); 2 ব্যাপ্ত; 3 পরিবর্ধিত; 4 সম্পাদিত। প্রসারী (-রিন্) বিণ. 1 প্রসার লাভ করে এমন (সুদূরপ্রসারী); 2 ব্যাপক, বিস্তৃত; 3 প্রসারিত করে এমন। স্ত্রী. প্রসারিণী। প্রসার্য বিণ. বিস্তারযোগ্য; প্রসারিত করা যায় এমন। প্রসার্যমাণ বিণ. প্রসারিত হচ্ছে এমন।

প্রসাধিকা

প্রসাধিকা স্ত্রী. প্রসাধক বিণ. প্রসাধনকারী। ।

প্রসাধক

প্রসাধক বিণ. প্রসাধনকারী। স্ত্রী. প্রসাধিকা।

প্রসাধনী

প্রসাধনী বি. 1 অঙ্গরাগ; প্রসাধনদ্রব্য; 2 চিরুনি।

প্রসাধিত

প্রসাধিত বিণ. প্রসাধন বা সম্পাদন করা হয়েছে এমন; সজ্জিত, সজ্জীকৃত।

প্রসাধন

প্রসাধন [ prasādhana ] বি. 1 অঙ্গসজ্জাসম্পাদন, অঙ্গশোভাবর্ধন; 2 অলংকরণ; 3 বেশবিন্যাস; 4 চিত্রণ; 5 সুষ্ঠুভাবে বা প্রকৃষ্টভাবে সম্পাদন; 6 অঙ্গরাগ, অঙ্গশোভার উপকরণ। [সং. প্র + √ সাধ্ + অন]। প্রসাধক বিণ. প্রসাধনকারী। স্ত্রী. প্রসাধিকা। প্রসাধনী বি. 1 অঙ্গরাগ; প্রসাধনদ্রব্য; 2 চিরুনি। প্রসাধিত বিণ. প্রসাধন বা সম্পাদন করা হয়েছে এমন; সজ্জিত, সজ্জীকৃত।

প্রসাদি

প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য।

প্রসাদিত

প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন।