প পশা পশা [ paśā ] ক্রি. (কাব্যে) প্রবেশ করা (‘কানের ভিতর দিয়া মরমে পশিল গো’: চণ্ডী; ‘কি ছলে পশিলা রক্ষোরাজপুরে আজ’: মধু.)। [< বাং. প্রবেশা]।
প প্রবৃত্ত প্রবৃত্ত [ prabṛtta ] বিণ. ১. নিযুক্ত, রত (কর্মে প্রবৃত্ত, জীবনসংগ্রামে প্রবৃত্ত); ২. আরব্ধ, আরম্ভ হয়েছে এমন। [সং. প্র + √ বৃত্ + ত]।
প প্রত্যানয়ন প্রত্যানয়ন [ pratyānaẏana ] বি. ফিরিয়ে আনা, পুনরায় আনয়ন। [সং. প্রতি + আনয়ন]। প্রত্যানীত বিণ. ফিরিয়ে আনা হয়েছে বা আবার আনা হয়েছে এমন।
প প্রতিবেদক প্রতিবেদক [ prati-bēdaka ] বি. (প্রধানত সংবাদ প্রচারের জন্য) বিবরণদাতা, reporter. [সং. প্রতি + √ বিদ্ + ণিচ্ + অক]।
প প্রতিবদ্ধ প্রতিবদ্ধ [ prati-baddha ] বিণ. বাধাপ্রাপ্ত; ব্যাহত (প্রতিবদ্ধ বায়ু, প্রতিবদ্ধ আলো)। [সং. প্রতি + বদ্ধ]।
প প্রতিবচন প্রতিবচন [ prati-bacana ] বি. ১. উত্তর বা প্রত্যুত্তর; ২. প্রতিকূল বাক্য; ৩. সমানার্থক বাক্য; ৪. প্রতিধ্বনি। [সং. প্রতি + বচন]।
প প্রতিফলিত প্রতিফলিত [ prati-phalita ] বিণ. ১. প্রতিবিম্বিত; ২. পতিত আলোক প্রত্যাবৃত্ত হয়েছে এমন বা ওই আলোকে উদ্ভাসিত, reflected. [সং. প্রতি + √ ফল্ + ত]।