পলুই

পলুই, পোলো [ palui, pōlō ] বি. বাঁশের সরু কাঠি দিয়ে তৈরি ঝুড়ির আকারের মাছ ধরার যন্ত্রবিশেষ। [সং. পলব]।

পসরা

পশরা, পসরা [ paśarā, pasarā ] বি. ১. বিক্রয়যোগ্য দ্রব্য, পণ্যদ্রব্য, বেসাত; ২. বিক্রয়যোগ্য দ্রব্যের স্তূপ, বোঝা বা ঝুড়ি (‘কে ছুটেছিস পসরা লয়ে’: রবীন্দ্র)। [সং. প্রসর]।

পশরা

পশরা, পসরা [ paśarā, pasarā ] বি. ১. বিক্রয়যোগ্য দ্রব্য, পণ্যদ্রব্য, বেসাত; ২. বিক্রয়যোগ্য দ্রব্যের স্তূপ, বোঝা বা ঝুড়ি (‘কে ছুটেছিস পসরা লয়ে’: রবীন্দ্র)। [সং. প্রসর]।

পশমিনা

পশমিনা বি. পশমের তৈরি দামি কাপড়বিশেষ (‘ধানী পশমিনা বুকে তার’: জী. দা.)।

পশম

পশম [ paśama ] বি. ১. মেষাদি পশুর লোম, ঊর্ণা; ২. উল। [ফা. পশ্ম্]। পশমি বিণ. পশমের তৈরি। পশমিনা বি. পশমের তৈরি দামি কাপড়বিশেষ (‘ধানী পশমিনা বুকে তার’: জী. দা.)।

পসলা

পশলা, পসলা [ paśalā, pasalā ] বি. একবারের বর্ষণ বা বৃষ্টি (দুপশলা বৃষ্টি হল)। [তু. মরা. পহাল]।

পশলা

পশলা, পসলা [ paśalā, pasalā ] বি. একবারের বর্ষণ বা বৃষ্টি (দুপশলা বৃষ্টি হল)। [তু. মরা. পহাল]।

পলাশ

পলাশ [ palāśa ] বি. ১. লাল ফুলবিশেষ বা তার গাছ, কিংশুক (‘রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে’: রবীন্দ্র); ২. ফুলগাছের পাতা বা ফুলের পাপড়ি (পদ্মপলাশ লোচন)। [সং. পলাশ + অ]।

পলিথিন

পলিথিন [ pali-thina ] বি. প্লাসটিকের তৈরি নমনীয় কিন্তু মজবুত বস্তুবিশেষ। [ইং. polythene]।