পাঁচড়া

পাঁচড়া [ pān̐caḍ়ā ] বি. খোস, চামড়ার ঘা-বিশেষ। [সং. পিচ্ছট]।

পাউণ্ড

পাউণ্ড [ pāuṇḍa ] বি. ১. ওজনের পরিমাণবিশেষ, ৪৫৪ গ্রাম ওজন; ২. ইংল্যাণ্ডের মুদ্রাবিশেষ। [ইং. pound]।

পাকড়

পাকড় [ pākaḍ ] বি. ধরা; গ্রেপ্তার (ধরপাকড়)। [পাকড়া দ্র]।

পাউডার

পাউডার [ pāu-ḍāra ] বি. ১. চূর্ণ, গুঁডো; ২. সুরভিত চূর্ণ অঙ্গরাগবিশেষ; ৩. গুঁড়ো ওষুধ। [ইং. powder]।

পাইলট

পাইলট [ pāi-laṭa ] বি. বিমানচালক। [ইং. pilot]।

পাইথন

পাইথন [ pāi-thana ] বি. ময়াল সাপ, অজগর। [ইং. python]।

পাইকা

পাইকা [ pāikā ] বি. ১. ছাপার অক্ষরবিশেষ, ২. পয়েণ্টের ছাপার অক্ষর। [ইং. pica]।

পাইক

পাইক [ pāika ] বি. ১. পদাতিক সৈনিক; ২. লাঠিয়াল (পাইক দিয়ে মারা হল); ৩. পেয়াদা। [সং. পদাতিক > প্রাকৃ. পাইক্ক]।

পাই

পাই [ pāi ] বি. ১. সিকিভাগ, পোয়া অংশ; ২. বর্তমানে অপ্রচলিত ভারতীয় মুদ্রাবিশেষ; ৩. (আল.) সামান্য অংশ (তার দ্বারা পাই পয়সার উপকার হবে না)। [সং. পাদ]।

পহ্লব

পহ্লব [ pahlaba ] বি. প্রাচীন পারসিক জাতিবিশেষ। [ফা. পেহ্লবী]।