পাঞ্চালী

পাঞ্চালী বি. ১. (মহাভারতে) পাঞ্চালরাজকন্যা দ্রৌপদী; ২. কাষ্ঠাদিনির্মিত পুতুল।

পাঞ্চাল

পাঞ্চাল [ pāñcāla ] বিণ. পঞ্চালদেশীয়। ☐ বি. পঞ্চাল দেশ। [সং. পঞ্চাল + অ]। পাঞ্চালী বি. ১. (মহাভারতে) পাঞ্চালরাজকন্যা দ্রৌপদী; ২. কাষ্ঠাদিনির্মিত পুতুল।

পাঞ্চ

পাঞ্চ [ pāñca ] বিণ. (প্রা. বাং.) পাঁচ (‘পাঞ্চতত্ত্ব’: চর্যা)। [সং. পঞ্চ]।

পাচিত

পাচিত [ pācita ] বিণ. রাঁধা হয়েছে এমন; ভাজা বা ঝলসানো হয়েছে এমন। [সং. √ পচ্ + ণিচ্ + ত]।

পাচার

পাচার [ pācāra ] বি. ১. গোপনে অপসারণ, গোপনে কোনো জিনিস সরিয়ে দেওয়া (মাল পাচার করা); ২. খতম, সাবাড়। ☐ বিণ. এক পিঠ থেকে অন্য পিঠ পর্যন্ত, এফোঁড় ওফোঁড় (পাচার বিঁধ)। [হি. পছাড়্]।

পাঙাশ

পাঙাশ [ pāṅāśa ] বি. ট্যাংরাজাতীয় বড়ো মাছবিশেষ। [সং. পিঙ্গাশ]।

পাঙ্ক্তেয়

পাঙ্ক্তেয় [ pāṅktēẏa ] বিণ. ১. পঙ্ক্তিযুক্ত বা সমাদরের যোগ্য (এই ধরনের পদ্য সেকালে পাঙ্ক্তেয় বলে গণ্য হত না); ২. এক সারিতে বসে আহার করার যোগ্য। [সং. পঙ্ক্তি এয়]।

পাগলাঘণ্টি

পাগলাঘণ্টি [ pāgalā-ghaṇṭi ] বি. জেলখানা কয়েদখানা হাসপাতাল প্রভৃতিতে বিপদের সংকেতসূচক ঘণ্টাধ্বনি। [বাং. পাগলা + সং. ঘণ্টা + বাং. ই]।

পাখসাট

পাখসাট [ pākhasāṭa ] বি. পাখির ডানার ঝাপট। [বাং. পাখ + ছাট]।

পাক্ষিক

পাক্ষিক [ pākṣika ] বিণ. ১. অর্ধমাস বা পক্ষকাল অন্তর ঘটে এমন; ২. পক্ষ বা দল সংক্রান্ত (দ্বিপাক্ষিক আলোচনা)। ☐ বি. প্রতি পক্ষান্তে বা পক্ষকাল অন্তর প্রকাশিত হয় এমন সাময়িক পত্রিকা। [সং. পক্ষ + ইক]।