পাঞ্চভৌতিক

পাঞ্চভৌতিক [ pāñca-bhautika ] বিণ. ক্ষিতি অপ্ তেজঃ প্রভৃতি পঞ্চভূত দ্বারা গঠিত; পঞ্চভূতসম্বন্ধীয়। [সং. পঞ্চভূত + ইক]।

পাঞ্চবার্ষিক

পাঞ্চবার্ষিক [ pāñca-bārṣika ] বিণ. ১. পাঁচ বছর স্হায়ী; ২. যা পাঁচ বছরে সম্পন্ন হবে (পাঞ্চবার্ষিক পরিকল্পনা)। [সং. পঞ্চবর্ষ + ইক]।

পাঞ্চজন্য

পাঞ্চজন্য [ pāñca-janya ] বি. (পঞ্চজন নামক দৈত্যর অস্হি দিয়ে তৈরি) শ্রীকৃষ্ণের শঙ্খ (‘পার্থের রথে কুরুক্ষেত্রে বাজুক পাঞ্চজন্য’: য. সে.)। [সং. পঞ্চজন + য]।

পাটোয়ারি

পাটোয়ারি বি. ১. পদবিবিশেষ; ২. পাটোয়ার। ☐ বিণ. অতি হিসাবি (পাটোয়ারি বুদ্ধি)।

পাটিগণিত

পাটিগণিত [ pāṭi-gaṇita ] বি. সংখ্যা বা অঙ্ক দ্বারা গণনাসংক্রান্ত গণিত। [সং. পাটীগণিত]।

পাটিপত্র

পাটিপত্র [ pāṭi-patra ] বি. (আঞ্চ.) বিবাহের পূর্বে পাত্রপক্ষ বা কন্যাপক্ষের দ্বারা বিবাহের কথা পাকা করার অনুষ্ঠানবিশেষ। [বাং. পাটি + সং. পত্র]।

পাটনি

পাটনি [ pāṭani ] বি. খেয়ামাঝি, পারঘাটার ঠিকাদার বা মাঝি। [দেশি]।

পাটন

পাটন [ pāṭana ] বি. ১. নগর; জনবসতি (গৌড় পাটন, তাম্রলিপ্ত পাটন); ২. বাণিজ্য। [সং. পট্টন]।

পাটক

পাটক [ pāṭaka ] বি. ১. নদীর তীর বা কূল; ২. পাশাখেলার দান, গুটি দিয়ে চাল দেওয়া। [সং. √ পাটি + অক]।

পাঞ্জর

পাঞ্জর [ pāñjara ] বি. (প্রা. কাব্যে) পঞ্জর; শরীর, দেহ। [সং. পঞ্জর]।