পাটোয়ার
পাটোয়ার [ pāṭōẏāra ] বি. ১. যে কর্মচারী খাজনা আদায় করে ও তার হিসাব রাখে; ২. ঘুনশি মালা ইত্যাদি প্রস্তুতকারক। ☐ বিণ. অতিহিসাবি ও ব্যবসায়ী মনোবৃত্তিসম্পন্ন, লাভ লোকসান বিষয়ে মাত্রাতিরিক্ত সতর্ক (পাটোয়ার লোক)। [হি. পাটোয়ারী]। পাটোয়ারি বি. ১. পদবিবিশেষ; ২. পাটোয়ার। ☐ বিণ. অতি হিসাবি (পাটোয়ারি বুদ্ধি)।