পকেট
পকেট [ pakēṭa ] বি. জিনিসপত্র রাখার জন্য জামার সংলগ্ন ছোটো থলিবিশেষ, জেব। [ইং. pocket]। পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি করা। পকেট খালি বি. পকেটে পয়সাকড়ি না থাকা। পকেটঘড়ি — দ্র ঘড়ি। পকেটস্হ করা ক্রি. বি. আত্মসাত্ করা। পকেটমার, পকেটকাটা বি. যে অন্যের পকেট থেকে টাকাপয়সা চুরি করে।
পঁয়তাল্লিশ
পঁয়তাল্লিশ [ pam̐ẏa-tālliśa ] বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চচত্বারিংশত্ > প্রাকৃ. পংচতালীশ]।