প্রসূত

প্রসূত বিণ. 1 সঞ্জাত (বিদ্বেষপ্রসূত); 2 উত্পন্ন; 3 গর্ভ থেকে ভূমিষ্ঠ (সদ্যোপসূত সন্তান)।

প্রসূ

প্রসূ [ prasū ] বিণ. (সমাসে পরপদে) প্রসবকারিণী, উত্পাদনকারিণী (ফলপ্রসূ, বীরপ্রসূ, স্বর্ণপ্রসূ)। ☐ বি. জননী। [সং. প্র + √ সূ + ক্বিপ্]। প্রসূত বিণ. 1 সঞ্জাত (বিদ্বেষপ্রসূত); 2 উত্পন্ন; 3 গর্ভ থেকে ভূমিষ্ঠ (সদ্যোপসূত সন্তান)। প্রসূতা বিণ. (স্ত্রী.) 1 উত্পন্না; ভূমিষ্ঠা; 2 সন্তান প্রসব করেছে এমন। প্রসূতি বি. 1 প্রসবিনী, জননী; 2 (বিরল) উত্পত্তি, কারণ। [সং. প্র + √ সূ + তি]।

প্রসিদ্ধা

প্রসিদ্ধা স্ত্রী. প্রসিদ্ধ [ prasiddha ] বিণ. বিখ্যাত, ব্যাপকভাবে পরিচিত। [সং. প্র + √ সিধ্ + ত]।

প্রসাদাত

প্রসাদাত ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)।

প্রসাদন

প্রসাদন, প্রসাদনা বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান।

প্রসাদনা

প্রসাদন, প্রসাদনা বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান।

প্রসাদগুণ

প্রসাদগুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ।

প্রসাদ

প্রসাদ [ prasāda ] বি. 1 প্রসন্নতা (চিত্তের প্রসাদ); 2 অনুগ্রহ (গুরুর প্রসাদে); 3 দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ; 4 রচনার প্রাঞ্জলতাগুণ; 5 সৌম্যতা। [সং. প্র + √ সদ্ + অ]। প্রসাদগুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ। প্রসাদন, প্রসাদনা বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান। প্রসাদাত ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)। প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন। প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য।

প্রসরণ

প্রসরণ বি. 1 ইতস্তত ভ্রমণ; 2 শত্রুসৈন্যদলকে পরিবেষ্টন; 3 ব্যাপ্তি, বিস্তার।

প্রসর

প্রসর [ prasara ] বি. 1 গমন, গতি; 2 বেগ; 3 বিস্তার, ব্যাপ্তি (ধূমপ্রসর)। [সং. প্র + √ সৃ + অ]। প্রসরণ বি. 1 ইতস্তত ভ্রমণ; 2 শত্রুসৈন্যদলকে পরিবেষ্টন; 3 ব্যাপ্তি, বিস্তার।