পক্ষ

পক্ষ [ pakṣa ] বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1০ বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। পক্ষগ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। পক্ষচ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। পক্ষজ, পক্ষধর বি. 1 চন্দ্র; 2 পাখি। পক্ষপাত বি.1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। পক্ষপাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. পক্ষপাতিতা, পক্ষপাতিত্ব।...

পক্ববিম্বাধরোষ্ঠী

পক্ব-বিম্বাধরোষ্ঠী [ pakba-bimbādharōṣṭhī ] বি. বিণ. (স্ত্রী.) পাকা বিম্ব বা তেলাকুচো ফলের মতো লাল ঠোঁটযুক্তা। [সং. পক্ববিম্ব + অধর + ওষ্ঠ + ঈ]।

পক্বকেশ

পক্বকেশ বিণ. সাদা চুলযুক্ত, পলিত কেশযুক্ত; প্রবীণ। ☐ বি. পাকা চুল।

পক্ব

পক্ব [ pakba ] বিণ. 1 পাকা (পক্ব ফল); 2 সাদা, পলিত (পক্ব কেশ); 3 পরিণত, অভিজ্ঞ (পক্ব বুদ্ধি); 4 গাঢ় (পক্ব মধু); 5 পাক করা বা রান্না করা হয়েছে এমন (ঘৃতপক্ব)। [সং. √ পচ্ + ত]। বি. পক্বতা। পক্বকেশ বিণ. সাদা চুলযুক্ত, পলিত কেশযুক্ত; প্রবীণ। ☐ বি. পাকা চুল।

পকৌড়া

পকোড়া, পকৌড়া [ pakōḍ়ā, pakauḍ়ā ] বি. তেলে-ভাজা পেয়াজবড়াবিশেষ। [হি. পকোড়া, পকোড়ী]।

পকোড়া

পকোড়া, পকৌড়া [ pakōḍ়ā, pakauḍ়ā ] বি. তেলে-ভাজা পেয়াজবড়াবিশেষ। [হি. পকোড়া, পকোড়ী]।

পকেট মারা

পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি করা।