পক্ষজ

পক্ষজ, পক্ষধর বি. 1 চন্দ্র; 2 পাখি।

পক্ষপাত

পক্ষপাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)।

পক্ষিরাজ

পক্ষীরাজ, পক্ষিরাজ বি. 1 পাখিদের রাজা; 2 গরুড়; 3 রূপকথার ডানাওয়ালা কাল্পনিক ঘোড়া।

পক্ষাঘাত

পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়।

পক্ষান্ত

পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা।

পক্ষান্তরে

পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে।