প পগার পগার [ pagāra ] বি. 1 জমির সীমানির্দেশক খাত বা নালি (এই পগার পর্যন্ত তাঁর জমি); 2 খানা বা ডোবা। [সং. প্রাকার]। পগারপার বিণ. পালিয়ে সীমার বা নাগালের বাইরে চলে গেছে এমন।
প পক্ষ্ম পক্ষ্ম [ pakṣma ] (-ক্ষ্মন্) বি. 1 চোখের লোম; 2 পাখির পালক। [সং. √ পক্ষ্ + মন্]। পক্ষ্মল বিণ. 1 সুন্দর পক্ষ্মযুক্ত; 2 লোমশ।
প পক্ষোদ্ভেদ পক্ষোদ্-গম, পক্ষোদ্গম, পক্ষোদ্ভেদ [ pakṣōd-gama, pakṣōdgama, pakṣōdbhēda ] বি. 1 পাখির ডানা গজানো; 2 (আল.) পরিণত হওয়া। [সং. পক্ষ + উদ্গম, উদ্ভেদ]।