পঞ্চায়েতি

পঞ্চায়েতি বি. 1 পঞ্চায়েতের কাজ; 2 পঞ্চায়েতের প্রতিনিধির পদ বা কাজ। ☐ বিণ. পঞ্চায়েতসম্বন্ধীয়।

পঞ্চায়েত

পঞ্চায়েত [ pañcāẏēta ] বি. গ্রাম বা পল্লির প্রধানদের নিয়ে গঠিত বিচারসভা বা উন্নয়নসাধক প্রতিনিধিসভা। [হি. পংচায়ত]। পঞ্চায়েতি বি. 1 পঞ্চায়েতের কাজ; 2 পঞ্চায়েতের প্রতিনিধির পদ বা কাজ। ☐ বিণ. পঞ্চায়েতসম্বন্ধীয়।

পঞ্চাঙ্ক

পঞ্চাঙ্ক [ pañcāṅka ] বিণ. পাঁচটি অঙ্ক বা অধ্যায়বিশিষ্ট (পঞ্চাঙ্ক নাটক)। [সং. পঞ্চ + অঙ্ক]।

পছন্দসই

পছন্দমতো, পছন্দমাফিক, পছন্দসই বিণ. মনের মতো।

পছন্দমতো

পছন্দমতো, পছন্দমাফিক, পছন্দসই বিণ. মনের মতো।

পছন্দ

পছন্দ [ pachanda ] বিণ. 1 মনঃপূত, মনের মতন (এ কাজ আমার পছন্ত হয়নি); 2 মনোনীত (তাকে আমরাই পছন্দ করেছি)। ☐ বি. 1 মনোনয়ন, নির্বাচন; 2 রুচি (পছন্দমতো জিনিস)। [ফা. পসন্দ্]। পছন্দমতো, পছন্দমাফিক, পছন্দসই বিণ. মনের মতো।

পচ্য

পচ্য [ pacya ] বিণ. রাঁধবার যোগ্য (অপচ্য আনাজ)। [সং. √ পচ্ + য]।

পচাই

পচাই [ pacāi ] বি. ধেনো মদ, ধান্যেশ্বরী, যে-মদ চাল পচিয়ে তৈরি হয়। [বাং. পচা + আই]।

পচানি

পচানি বি. 1 পচা জিনিসের রস; 2 পচন।