প পঞ্জিকা পাঞ্জি, পঞ্জিকা, পঞ্জী [ pāñji, pañjikā, pañjī ] বি. 1 তিথিনক্ষত্র শুভদিন তারিখ ইত্যাদি জ্ঞাপক পুস্তকবিশেষ, পাঁজি; 2 বিবরণী (গ্রন্হপঞ্জি)। [সং. √ পজ্ + ইন্, পঞ্জি + ক + আ]।
প পঞ্জর পঞ্জর [ pañjara ] বি. 1 পাঁজর, বুকের খাঁচা বা কঙ্কাল; 2 খাঁচা, পিঞ্জর। [সং. √ পঞ্জ্ + অর]। পঞ্জরাস্হি বি. পাঁজরের হাড়।
প পঞ্চাশীতি পঞ্চাশীতি [ pañcāśīti ] বি. বিণ. 85 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চ + অশীতি]। পঞ্চাশীতিতম বিণ. 85 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশীতিতমী।
প পঞ্চাশত পঞ্চাশত্ [ pañcā-śat ] বি. বিণ. 5০ সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চন্ + দশন্ (নি.)]। পঞ্চাশত্তম বিণ. 5 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী।
প পঞ্চাশ পঞ্চাশ [ pañcāśa ] বি. বিণ. 50 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চাশত্]। পঞ্চাশবার বি. ক্রি-বিণ. (আল.) বহুবার (তাকে পঞ্চাশবার সাবধান করা হয়েছে)।