পঞ্জাব

পঞ্জাব, পঞ্জাবি [ pañjāba, pañjābi ] যথাক্রমে পাঞ্জাব ও পাঞ্জাবি -র রূপভেদ।

পঞ্চষষ্ঠিতম

পঞ্চষষ্ঠিতম বিণ. 65 সংখ্যক। বিণ. স্ত্রী. পঞ্চষষ্টিতমী।

পঞ্চ

পঞ্চ [ pañca ] (-ঞ্চন্) বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক, পাঁচ। [সং. √ পন্চ্ + অ]। পঞ্চক বি. পাঁচের সমষ্টি, পাঁচটি (গীতিপঞ্চক)। পঞ্চকন্যা বি. অহল্যা দ্রৌপদী কুন্তী তারা ও মন্দোদরী এই পাঁচজন নারী। পঞ্চকর্ম বি. (আয়ু.) বমন বিরেচন প্রভৃতি পাঁচপ্রকার চিকিত্সা ব্যবস্হা। পঞ্চগঙ্গা বি. ভাগীরথী গোমতী কাবেরী প্রভৃতি পাঁচটি নদী। পঞ্চগব্য দ্র গব্য। পঞ্চগুণ বি. রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই পাঁচরকম গুণ। পঞ্চগৌড় বি. সরস্বতী নদীর তীরস্হ ভূভাগ এবং কনৌজ উত্কল মিথিলা ও গৌড় এই পাঁচটি প্রদেশ। পঞ্চচত্বারিংশত্ বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক। পঞ্চচত্বারিংশত্তমবিণ. 45 সংখ্যক। স্ত্রী. পঞ্চচত্বারিংশত্তমী। পঞ্চচামর বি. সংস্কৃত ছন্দবিশেষ। পঞ্চতন্ত্র বি. বিষ্ণুশর্মা-রচিত পাঁচভাগে...

পঞ্জুরি

পঞ্জুড়ি, পঞ্জুরি [ pañjuḍ়i, pañjuri ] বি. পাশাখোলায় পাঁচের দান অর্থাত্ দুই জুড়ি ও পোয়া। [সং. পঞ্চ + জুড়ি-তু. মরা. পংজডী]।

পঞ্জুড়ি

পঞ্জুড়ি, পঞ্জুরি [ pañjuḍ়i, pañjuri ] বি. পাশাখোলায় পাঁচের দান অর্থাত্ দুই জুড়ি ও পোয়া। [সং. পঞ্চ + জুড়ি-তু. মরা. পংজডী]।

পঞ্জী

পাঞ্জি, পঞ্জিকা, পঞ্জী [ pāñji, pañjikā, pañjī ] বি. 1 তিথিনক্ষত্র শুভদিন তারিখ ইত্যাদি জ্ঞাপক পুস্তকবিশেষ, পাঁজি; 2 বিবরণী (গ্রন্হপঞ্জি)। [সং. √ পজ্ + ইন্, পঞ্জি + ক + আ]।