পঞ্চমুখী

পঞ্চমুখী বিণ. (স্ত্রী.) পাঁচটি মুখবিশিষ্ট (পঞ্চমুখী বাণ)।

পঞ্চরঙ্গ

পঞ্চরঙ্গ বি. দাবা খেলায় মাত করবার প্রণালীবিশেষ।

পঞ্চরত্ন

পঞ্চরত্ন বি. নীলকান্ত হীরক পদ্মরাগ মুক্তা ও প্রবাল।

পঞ্চভুজ

পঞ্চভুজ (জ্যামি.) পাঁচটি সরলরেখা দ্বারা বেষ্টিত বা আবদ্ধ ক্ষেত্র, pentagon (বি. প.)।

পঞ্চভূত

পঞ্চভূত বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ও ব্যোম।

পঞ্চম

পঞ্চম বিণ. পাঁচের পূরক, পাঁচ সংখ্যক। ☐ বি. 1 সংগীতে স্বরগ্রামের পঞ্চম স্বর, ‘পা’; 2 কোকিলের ডাক।

পঞ্চমকার

পঞ্চমকার বি. মদ্য মাংস মুদ্রা মত্স্য ও মৈথুন তান্ত্রিক সাধনার এই পাঁচটি অঙ্গ।

পঞ্চমবাহিনী

পঞ্চমবাহিনী বি. বিশ্বাসঘাতকের দল; ষড়যন্ত্রে লিপ্ত কিংবা গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত বাহিনী, fifth column.

পাঞ্জি

পাঞ্জি, পঞ্জিকা, পঞ্জী [ pāñji, pañjikā, pañjī ] বি. 1 তিথিনক্ষত্র শুভদিন তারিখ ইত্যাদি জ্ঞাপক পুস্তকবিশেষ, পাঁজি; 2 বিবরণী (গ্রন্হপঞ্জি)। [সং. √ পজ্ + ইন্, পঞ্জি + ক + আ]।

পঞ্জাবি

পঞ্জাব, পঞ্জাবি [ pañjāba, pañjābi ] যথাক্রমে পাঞ্জাব ও পাঞ্জাবি -র রূপভেদ।