প প্রসারী প্রসারী (-রিন্) বিণ. 1 প্রসার লাভ করে এমন (সুদূরপ্রসারী); 2 ব্যাপক, বিস্তৃত; 3 প্রসারিত করে এমন। স্ত্রী. প্রসারিণী।
প প্রসারিত প্রসারিত বিণ. 1 প্রসার লাভ করেছে এমন, বিস্তৃত (কর্মক্ষেত্র প্রসারিত হওয়া); 2 ব্যাপ্ত; 3 পরিবর্ধিত; 4 সম্পাদিত।
প প্রস্তর যুগ প্রস্তর যুগ — সভ্যতার যে প্রাচীন যুগে মানুষ পাথরের অস্ত্র পাত্র ইত্যাদি ব্যবহার করত, stone age.
প প্রস্তর প্রস্তর [ prastara ] বি. পাথর, পাষাণ, শিলা। [সং. প্র + √ স্তৃ + অ]। প্রস্তর যুগ — সভ্যতার যে প্রাচীন যুগে মানুষ পাথরের অস্ত্র পাত্র ইত্যাদি ব্যবহার করত, stone age. প্রস্তরীভবন বি. পাথরে পরিণত হওয়া। প্রস্তরীভূত বিণ. পাথরে পরিণত।