পঞ্চপল্লব

পঞ্চপল্লব বি. আম অশ্বত্থ বট পাকুড় ও যজ্ঞডুমুর এই পাঁচটি বৃক্ষের পল্লব।

পঞ্চপাণ্ডব

পঞ্চপাণ্ডব বি. যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব মহাভারতের এই পাঁচ পাণ্ডু পুত্র।

পঞ্চপিতা

পঞ্চপিতা (-তৃ) বি. জন্মদাতা ভয়ত্রাতা কন্যাদাতা অর্থাত্ শ্বশুর বিদ্যাদাতা বা দীক্ষাদাতা ও অন্নদাতা।

পঞ্চপ্রদীপ

পঞ্চপ্রদীপ বি. আরতি করার জন্য পাঁচটি মুখবিশিষ্ট প্রদীপবিশেষ।

পঞ্চবায়ু

পঞ্চপ্রাণ, পঞ্চবায়ু বি. প্রাণ অপান উদান সমান ও ব্যান এই পাঁচরকম প্রাণবায়ু।

পঞ্চপ্রাণ

পঞ্চপ্রাণ, পঞ্চবায়ু বি. প্রাণ অপান উদান সমান ও ব্যান এই পাঁচরকম প্রাণবায়ু।

পঞ্চশর

পঞ্চবাণ, পঞ্চশর বি. সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি বাণ অথবা তাদের ব্যবহারকর্তা মদনদেব।

পঞ্চবাণ

পঞ্চবাণ, পঞ্চশর বি. সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি বাণ অথবা তাদের ব্যবহারকর্তা মদনদেব।