পঞ্চগুণ

পঞ্চগুণ বি. রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই পাঁচরকম গুণ।

পঞ্চত্ব

পঞ্চত্ব বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূতে মিলিত হওয়া অর্থাত্ মৃত্যু।

পঞ্চদশী

পঞ্চদশী বিণ. (স্ত্রী.) 1 পঞ্চদশস্হানীয়া; 2 পনেরো বত্সর বয়স্কা। ☐ বি. 1 পূর্ণিমা বা অমাবস্যা; 2 বেদান্তগ্রস্হবিশেষ।

পঞ্চধা

পঞ্চধা ক্রি-বিণ. পাঁচ রকমে বা খণ্ডে বা দিকে; পাঁচবার (পঞ্চধা আবর্তিত)।

পঞ্চনখ

পঞ্চনখ বিণ. বি. পায়ে পাঁচটি নখ আছে এমন জন্তু যথা শশক, গণ্ডার কূর্ম ইত্যাদি।