প পঞ্চতপা পঞ্চতপা (-পস্), (বর্জি.) পঞ্চতপাঃ বিণ. চারপাশে চারটি অগ্নিকুণ্ড এবং ঊর্ধ্বদিকে সূর্য এই পাঁচটি অগ্নির মধ্যে তপস্যাকারী; কঠিন তপস্যাকারী।
প পঞ্চতীর্থ পঞ্চতীর্থ বি. 1 জ্ঞানব্যাপী নন্দিকেশ্বর তারকেশ্বর মহাকালেশ্বর ও দণ্ডপাণি কাশীর এই পাঁচটি পুণ্যস্হান; 2 সংস্কৃতে স্নাতকদের উপাধিবিশেষ।