পট্টমহিষী

পট্টমহিষী, পট্টদেবী বি. পাটরানি, প্রধান মহিষী; সিংহাসনে বসবার অধিকারিণী।

পট্টনায়ক

পট্টনায়ক বি. প্রধান নায়ক; মোড়লের উপাধিবিশেষ।

পট্ট

পট্ট [ paṭṭa ] বি. 1 পাটা, তক্তা, ফলক (তাম্রপট্ট); 2 আসন, সিংহাসন (রাজপট্ট); 3 পিঁড়ি, কাষ্ঠাসন; 4 রাজকীয় সনদ, পাট্টা; 5 পাট বা রেশম (পট্টবস্ত্র); 6 গ্রাম বা নগর; 7 পাগড়ি; 8 উত্তরীয়, চাদর। [সং. √ পট্ + ত]। পট্টনায়ক বি. প্রধান নায়ক; মোড়লের উপাধিবিশেষ। পট্টমহিষী, পট্টদেবী বি. পাটরানি, প্রধান মহিষী; সিংহাসনে বসবার অধিকারিণী।

পটোলচেরা

পটোলচেরা বিণ. (চোখ সম্বন্ধে) লম্বালম্বি দ্বিখণ্ডিত পটোলের মতো আকারবিশিষ্ট, দীর্ঘ ও আয়ত।

পটকানো

পটকানো বি. ক্রি. ভূপাতিত করা; আছাড় দেওয়া; পরাজিত করা বা ঘায়েল করা।

পটুতা

পটুতা, পটুত্ব, পাটব বি. পটু।

পটু

পটু [ paṭu ] বিণ. 1 দক্ষ, নিপুণ (তর্কে পটু); 2 সমর্থ, সক্ষম; 3 চতুর, চালাকচতুর, চটপটে। [সং. পট্ + উ]। বি. পটুতা, পটুত্ব, পাটব।