পঠ্যমান

পঠ্যমান বিণ. পঠিত হচ্ছে এমন, পড়া হচ্ছে এমন।

পঠিতব্য

পঠিতব্য বিণ. পঠনীয়, পাঠ করতে হবে বা পাঠ করা উচিত এমন।

পঠিত

পঠিত বিণ. অধীত, পাঠ করা হয়েছে এমন।

পটোল

পটোল [ paṭōla ] বি. গ্রীষ্মের সুপরিচিত সবজিফলবিশেষ। [সং. √ পট্ + ওল]। পটোলচেরা বিণ. (চোখ সম্বন্ধে) লম্বালম্বি দ্বিখণ্ডিত পটোলের মতো আকারবিশিষ্ট, দীর্ঘ ও আয়ত। পটোলপাতা, পটোললতা বি. পলতা।

পোটো

পটুয়া, (কথ্য) পটো, পোটো [ paṭuẏā, (kathya) paṭō, pōṭō ] বি. 1 যে পটে চিত্র অঙ্কন করে; চিত্রকর; 2 পাটের সুতো দিয়ে শিকে ঘুনসি প্রভৃতি প্রস্তুতকারক। [বাং. পট + উয়া > ও]।

পটো

পটুয়া

পাটব

পটুতা, পটুত্ব, পাটব বি. পটু।

পট্টদেবী

পট্টমহিষী, পট্টদেবী বি. পাটরানি, প্রধান মহিষী; সিংহাসনে বসবার অধিকারিণী।