পড়তা

পড়তা [ paḍ়tā ] বি. 1 (পাশা খেলায়) ক্রমাগত জয়ের দান; 2 ভাগ্য (পড়তা ভালো নয়); 3 সুসময়, সৌভাগ্য (তার এখন পড়তা চলছে);4 গড়ে হিসাব করলে যে-সংখ্যা মেলে (গড়পড়তা); 5 পণ্য উত্পাদনের বা সংগ্রহের মোট খরচ (পড়তা পোষানো); 6 বনিবনা (তার সঙ্গে আমার পড়তা হচ্ছে না)। [বাং. পড়া1 + তা]।

পঠনপঠন

পঠনপঠন বি. পড়া ও পড়ানো; অধ্যয়ন ও অধ্যাপনা।

পঠন

পঠন [ paṭhana ] বি. 1 পড়ার কাজ, অধ্যয়ন; 2 পাঠ, আবৃত্তি (দ্রুত পঠন)। [সং. √ পঠ্ + অন]। পঠনপঠন বি. পড়া ও পড়ানো; অধ্যয়ন ও অধ্যাপনা। পঠনশীল বিণ. পড়ছে এমন, পাঠরত। পঠনীয় বিণ. পড়া উচিত এমন। পঠিত বিণ. অধীত, পাঠ করা হয়েছে এমন। পঠিতব্য বিণ. পঠনীয়, পাঠ করতে হবে বা পাঠ করা উচিত এমন। পঠ্যমান বিণ. পঠিত হচ্ছে এমন, পড়া হচ্ছে এমন।

পঠদ্দশা

পঠদ্দশা [ paṭhaddaśā ] বি. ছাত্রজীবন, ছাত্রাবস্হা (পঠদ্দশায় বিবাহ)। [সং. পঠত্ (=পাঠে রত) + দশা]।

পট্টু

পট্টু [ paṭṭu ] বি. মোটা পশমি কাপড়বিশেষ। [হি. পট্টু < সং. পট্ট]।

পট্টিশ

পট্টিশ [ paṭṭiśa ] বি. প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ, খড্গের মতো তরবারিবিশেষ। [সং. পট্টি + √ শো + অ]।

পট্টিকা

পট্টিকা [ paṭṭikā ] বি. ছোটো পট্টি, ছোটো ফালি বা ফিতে। [সং. পট্ট + ক + আ]।