পড়া1 [ paḍ়ā1 ] বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্হা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া (‘বেলা পড়ে’ আসে, বধূ চলে ঘাটে’: য. সে); 1০ থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া);15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা,...