পোড়ো

পড়ুয়া, পড়ো, পোড়ো [ paḍ়uẏā, paḍ়ō, pōḍ়ō ] বি. ছাত্র, অধ্যয়নকারী (‘পোড়ো মোর বিড়ালছানাটি’: রবীন্দ্র)। [বাং. পড়া2 + উয়া > ও]।

পড়ো

পড়ুয়া, পড়ো১, পোড়ো২ [ paḍ়uẏā, paḍ়ō, pōḍ়ō ] বি. ছাত্র, অধ্যয়নকারী (‘পোড়ো মোর বিড়ালছানাটি’: রবীন্দ্র)। [বাং. পড়া২ + উয়া > ও]। পড়ো২, পোড়ো২ [ paḍ়ō, pōḍ়ō ] বিণ. 1 পতিত, পড়ে আছে এমন, অকর্ষিত (পড়ো জমি); 2 অব্যবহৃত, বাসিন্দাশূন্য (পোড়ো বাড়ি)। [বাং. পড়া1 + উয়া > ও]।

পড়ুয়া

পড়ুয়া, পড়ো, পোড়ো [ paḍ়uẏā, paḍ়ō, pōḍ়ō ] বি. ছাত্র, অধ্যয়নকারী (‘পোড়ো মোর বিড়ালছানাটি’: রবীন্দ্র)। [বাং. পড়া2 + উয়া > ও]।

পড়িমরি

পড়িমরি [ paḍ়i-mari ] বি. অত্যন্ত ব্যস্ততার ভাব (পড়িমরি করে ছোটা)। [বাং. পড়া + মরা]।

পড়াত

পড়াত্ [ paḍ়āt ] বি. চাবুক, বেত প্রভৃতির দ্বারা আঘাতের শব্দ। [ধ্বন্যা.]।

পড়াশোনা

পড়াশুনা, পড়াশোনা বি. লেখাপড়া; অধ্যয়ন, বিদ্যা।

পড়াশুনা

পড়াশুনা, পড়াশোনা বি. লেখাপড়া; অধ্যয়ন, বিদ্যা।

পড়ানো

পড়ানো বি. ক্রি. 1 বিদ্যা শিক্ষা দেওয়া; 2 অধ্যাপনা করা (কলেজে পড়ানো); 3 আবৃত্তি করানো (মন্ত্র পড়ানো); 4 মন্ত্রণা দেওয়া (উকিল সাক্ষীকে দিনরাত পড়াচ্ছে); 5 বুলি শেখানো (পাখিকে পড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

পড়া নেওয়া

পড়া ধরা, পড়া নেওয়া ক্রি. বি. পাঠ ঠিকমতো অভ্যস্ত বা শেখা হয়েছে কি না তা পরীক্ষা করা।

পড়া ধরা

পড়া ধরা, পড়া নেওয়া ক্রি. বি. পাঠ ঠিকমতো অভ্যস্ত বা শেখা হয়েছে কি না তা পরীক্ষা করা।