পণ্ডিতি

পণ্ডিতি বি. 1 পণ্ডিতের বৃত্তি বা কাজ (স্কুলে পণ্ডিতি করেন); 2 (ব্যঙ্গে) পাণ্ডিত্য (সব ব্যাপারে পণ্ডিতি ফলাও কেন?)। ☐ বিণ. 1 পণ্ডিতের তুল্য বা সেকেলে পণ্ডিতদের মতো (পণ্ডিতি চালচলন); 2 সংস্কৃতবহুল কিংবা দুর্বোধ্য; খটোমটো (পণ্ডিতি ভাষা)।

পণ্ডিত

পণ্ডিত [ paṇḍita ] বিণ. 1 বিদ্বান, জ্ঞানী; 2 শাস্ত্রজ্ঞ; 3 অভিজ্ঞ; 4 নিপুণ। ☐ বি. (বাং.) 1 সংস্কৃত ভাষার শিক্ষক; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ। [সং. পণ্ডা (=মার্জিত বুদ্ধি) + ইত]। পণ্ডিতমূর্খ বিণ. শাস্ত্রজ্ঞ কিন্তু বাস্তববোধশূন্য। পণ্ডিতমানী (-নিন্), পণ্ডিতম্মন্য, পণ্ডিতাভিমানী বিণ. (পাণ্ডিত্যহীন হয়েও) যে নিজেকে পণ্ডিত বলে মনে করে। পণ্ডিতি বি. 1 পণ্ডিতের বৃত্তি বা কাজ (স্কুলে পণ্ডিতি করেন); 2 (ব্যঙ্গে) পাণ্ডিত্য (সব ব্যাপারে পণ্ডিতি ফলাও কেন?)। ☐ বিণ. 1 পণ্ডিতের তুল্য বা সেকেলে পণ্ডিতদের মতো (পণ্ডিতি চালচলন); 2 সংস্কৃতবহুল কিংবা দুর্বোধ্য; খটোমটো (পণ্ডিতি ভাষা)।

পণ্ডশ্রম

পণ্ডশ্রম বি. বৃথা পরিশ্রম, নিষ্ফল খাটুনি।

পণ্ড

পণ্ড [ paṇḍa ] বিণ. 1 নিষ্ফল, ব্যর্থ (‘সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয়’: জী. দা.); 2 নষ্ট, ভণ্ডুল (তুমিই কাজটা পণ্ড করলে)। [সং. √ পণ্ + ড]। পণ্ডশ্রম বি. বৃথা পরিশ্রম, নিষ্ফল খাটুনি।

পণব

পণব [ paṇaba ] বি. ঢোলজাতীয় প্রাচীন বাদ্যযন্ত্রবিশেষ। [সং. পণ + √ বা + অ]।

পণকিয়া

পণকিয়া বি. (গণি.) কুড়ি গণ্ডা বা পণ-সম্পর্কিত গণনা।

পণন

পণন বি. বিনিময়; বিক্রয়।

পড়া করা

পড়া করা ক্রি. বি. নির্ধারিত পাঠ অভ্যাস করা বা শেখা।

পড়োপড়ো

পড়ো-পড়ো [ paḍ়ō-paḍ়ō ] বিণ. পতনোম্মুখ (বাড়িটা পড়োপড়ো হয়েছে)। [বাং. পড়া1 (প্রকার অর্থে দ্বিত্ব)]।

পড়েন

পড়েন1 [ paḍ়ēna1 ] বি. বস্ত্রাদির দিকের বুনুনির সুতো (টানাপোড়েন)। [সং. পরিমাণ]। পড়েন2 [ paḍ়ēna2 ] বি. ওজন করবার বাটখারা (পালাপড়েন)। [সং. প্রতিমান]।