পণ্য
পণ্য [ paṇya ] বিণ. বিক্রয়যোগ্য (পণ্যদ্রব্য)। ☐ বি. 1 বিক্রয়যোগ্য বস্তু, বেসাত (পণ্য আমদানি); 2 দাম, মাশুল, ভাড়া। [সং. √ পণ্ + য]। পণ্যজীবী (-বিন্), পণ্যাজীব বিণ. বি. বণিক, ব্যবসায়ী। পণ্যবীথি, পণ্যবীথী, পণ্যবীথিকা বি. দোকানের সারি, সারি সারি দোকান; বাজার, হাট; ক্রয় বিক্রয়ের স্হান। পণ্যশালা বি. দোকান, বিক্রয়কেন্দ্র। স্ত্রী, পণ্যাঙ্গনা বি. বেশ্যা, গণিকা।
পণ্ডিতমানী
পণ্ডিতমানী (-নিন্), পণ্ডিতম্মন্য, পণ্ডিতাভিমানী বিণ. (পাণ্ডিত্যহীন হয়েও) যে নিজেকে পণ্ডিত বলে মনে করে।
পণ
পণ [ paṇa ] বি. 1 প্রতিজ্ঞা, দৃঢ়সংকল্প (পণরক্ষা); 2 বাজি, খেলায় হারজিতের মূল্য (প্রাণপণ, জমি পণ রেখে খেলা); 3 শর্ত, কড়ার (ধনুকভাঙা পণ); 4 বিবাহে বরপক্ষকে বা কন্যাপক্ষকে দেয় শুল্ক বা অর্থমূল্য (পণপ্রথা); 5 ক্রেয় বা বিক্রেয় বস্তু; 6 সংখ্যার পরিমাণবিশেষ, কুড়ি গণ্ডা। [সং. √ পণ্ + অ]। পণকিয়া বি. (গণি.) কুড়ি গণ্ডা বা পণ-সম্পর্কিত গণনা। পণন বি. বিনিময়; বিক্রয়। পণপ্রথা বি. বিবাহাদিতে বরপক্ষকে বা কন্যাপক্ষকে অর্থ দেবার রীতি। পণবদ্ধ বিণ. অঙ্গীকারবদ্ধ। পণরক্ষা বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন।