পতঙ্গবৃত্তি
পতঙ্গবৃত্তি বি. পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়া; বিপদ না বুঝে মনোহর কিন্তু বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা।
পণ্যবীথিকা
পণ্যবীথি, পণ্যবীথী, পণ্যবীথিকা বি. দোকানের সারি, সারি সারি দোকান; বাজার, হাট; ক্রয় বিক্রয়ের স্হান। পণ্যশালা বি. দোকান, বিক্রয়কেন্দ্র। স্ত্রী, পণ্যাঙ্গনা বি. বেশ্যা, গণিকা।