পতিতপাবন

পতিতপাবন বিণ. পাপীদের ত্রাণকর্তা (পতিতপাবন হরি)। স্ত্রী. পতিতপাবনী।

পতিত

পতিত [ patita ] বিণ. পড়ে বা ঝরে গেছে এমন (ভূপতিত, অধঃপতিত); 2 ভ্রষ্ট, স্খলিত; 3 অধোগত; 4 বর্ষিত (বৃষ্টিধারা ভূমিতে পতিত); 5 দুর্দশাপ্রাপ্ত; 6 সমাজে অবনত (পতিত জাতি); 7 পাপী (পতিতোদ্ধারিণী গঙ্গা); 8 অকর্ষিত, অনাবাদি (পতিত জমি); 9 উপস্হিত, হাজির (দৃষ্টিপথে পতিত)। [সং. √ পত্ + ত]। পতিতপাবন বিণ. পাপীদের ত্রাণকর্তা (পতিতপাবন হরি)। স্ত্রী. পতিতপাবনী।

পতিংবরা

পতিং-বরা বিণ. বি. স্বয়ংবরা, নিজেই নিজের পতি নির্বাচনকারিণী।

পত্তর

পত্তর [ pattara ] সমূহ-অর্থে পত্র -র বিকৃত কথ্য রূপ (চিঠিপত্তর, কাগজপত্তর)।

পত্তনদার

পত্তনিদার, পত্তনদার বি. যে ব্যক্তি পত্তন নিয়েছে। [বাং. পত্তনি + ফা. দার]।

পত্তনিদার

পত্তনিদার, পত্তনদার বি. যে ব্যক্তি পত্তন নিয়েছে। [বাং. পত্তনি + ফা. দার]।

পত্তনি

পত্তনি [ pattani ] বি. যে ভূসম্পত্তি পত্তন নেওয়া হয়েছে। [সং. পত্তন + বাং. ই]। ☐ বিণ. নির্দিষ্ট মেয়াদ ও খাজনার শর্তে গৃহীত (পত্তনি জমি)। পত্তনিদার, পত্তনদার বি. যে ব্যক্তি পত্তন নিয়েছে। [বাং. পত্তনি + ফা. দার]।

পত্তন

পত্তন [ pattana ] বি. 1 নগর, পট্টন; 2 (বাং.) ভিত্তি; নির্মাণ; 3 প্রতিষ্ঠা (বাজার পত্তন, গোড়াপত্তন); 4 সন্নিবেশ (ভিত পত্তন); 5 সূত্রপাত, আরম্ভ (নবযুগের পত্তন); 6 দৈর্ঘ্য; 7 বহর (কোঁচার পত্তন); 8 জমিদারের কাছ থেকে নির্দিষ্ট মেয়াদ ও খাজনার শর্তে গৃহীত ভূমিস্বত্ব (পত্তন পাওয়া)। [সং. √ পত্ + তন]।

পতিতোদ্ধারিণী

পতিতোদ্ধারিণী [ patitōddhāriṇī ] বিণ. (স্ত্রী.) পতিতকে বা পাপীকে যিনি উদ্ধার করেন। [সং. পতিত + উদ্ধারিণী]।