পত্র
পত্র [ patra ] বি. 1 পাতা (পুস্তকের দ্বিতীয় পত্র, বৃক্ষপত্র); 2 ধাতুর পাত, ফলক; 3 চিঠি (পত্রপ্রাপ্তি); 4 লিখিত কাগজ, দলিল (বায়নাপত্র, আদেশপত্র); 5 ছাপানো কাগজ (সংবাদপত্র); 6 পাখির ডানা; 7 (বাং.) সমূহ, প্রভৃতি, ইত্যাদি (বিছানাপত্র, মালপত্র)। [সং. √ পত্ + ত্র]। পত্র করা ক্রি. বি. বিবাহের সম্বন্ধ লিখিতভাবে পাকাপাকি স্হির করা। পত্রপত্রিকা বি. সংবাদপত্র ও সাময়িক পত্রাদি। পত্রপাঠ বি. চিঠি পড়া। ☐ ক্রি-বিণ. (বাং.) পত্র পড়ামাত্র; অবিলম্বে; তত্ক্ষণাত্ (পত্রপাঠ বিদায় দেওয়া)। পত্রপুট বি. গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঠোঙা। পত্রবন্ধু বি. যে-বন্ধুর সঙ্গে কেবল চিঠিপত্রেই যোগাযোগ হয়। পত্রবাহ, পত্রবাহক বিণ. বি. লেখকের কাছ থেকে উদ্দিষ্ট ব্যক্তির কাছে লিপি...