পথ
পথ [ patha ] বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। পথকর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। পথকষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। পথখরচ, পথখরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। পথচলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। পথচারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। পথজোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া;...