প পথ দেখা পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)।
প পত্রী পত্রী1 [ patrī1 ] বি. চিঠি; 2 পত্রিকা। [সং. পত্র + ঈ]। পত্রী2 [ patrī2 ] (-ত্রিন্) বিণ. পত্রযুক্ত (দ্বিবীজপত্র)। ☐ বি. 1 (পত্র বা ডানা আছে বলে) পাখি; 2 গাছ; 3 বাণ। [সং. পত্র + ইন্]।
প পত্রিকা পত্রিকা [ patrikā ] বি. 1 পাতা (নবপত্রিকা); 2 চিঠি; 3 খবরের কাগজ (দৈনিক পত্রিকা); 4 লিখিত কাগজ (জন্মপত্রিকা)। [সং. পত্র + ক + আ]।
প পথ মাড়ানো পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)।