পদরজ

পদরজ, পদরজঃ বি. পদধূলি।

পথিকৃত

পথিকৃত্ [ pathi-kṛt ] বিণ. 1 পথ নির্দেশকারী; 2 কোনো কর্মপথের প্রথম কর্মী, পথপ্রদর্শক। [সং. পথিন্ + √ কৃ + ক্বিপ্]।

পথিকা

পথিকা স্ত্রী. (বিরল) (‘দু চোখ বিভোর ভাবছে পথিকা’: অ. চ.) — পথিক।

পথিক

পথিক [ pathika ] বিণ. বি. পথ দিয়ে (পায়ে হেঁটে) গমনকারী, পথচারী, পান্হ। [সং. পথিন্ + ক]। স্ত্রী. (বিরল) পথিকা (‘দু চোখ বিভোর ভাবছে পথিকা’: অ. চ.)।

পথ করা

পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া।

পদস্খলিত

পদস্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত। স্ত্রী. পদখলিতা।

পদস্হ

পদস্হ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্হ চাকুরে)।

প্রতি পদে

পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)।

পন্হ

পন্হ [ panha ] বি. 1 (ব্রজ. ও. প্রা. বাং.) পথ (পন্হ বিপথ নাহি মান’: বিদ্যা) 2 ধর্মমত, ধর্মসম্প্রদায় (কবিরপন্হ)। [সং. পথিন্]।