প পদাধিকার পদাধিকার [ padādhi-kāra ] বি. পদের বা প্রভাবের অধিকার (পদাধিকার বলে)। [সং. পদ + অধিকার]। বিণ. বি. পদাধিকারী।
প পদাতিক পদাতি, পদাতিক [ padāti, padātika ] বি. যে-সৈন্য পায়ে চলে লড়াই করে; পাইক। [সং. পদ + √অত্ + ই, ক]।
প পদাতি পদাতি, পদাতিক [ padāti, padātika ] বি. যে-সৈন্য পায়ে চলে লড়াই করে; পাইক। [সং. পদ + √অত্ + ই, ক]।
প পদাঙ্ক পদাঙ্ক [ padāṅka ] বি. 1 পদচিহ্ন, পা ফেলার দাগ 2 (আল.) কোনো শ্রেষ্ঠ ব্যক্তির কৃত কার্য বা চরিত্র (কবিগুরুর পদাঙ্ক অনুসরণে রচিত)। [সং. পদ + অঙ্ক (=চিহ্ন)]।
প পদক পদক [ padaka ] বি. 1 কণ্ঠভূষণবিশেষ, লকেট 2 সম্মান বা প্রশংসার নিদর্শনস্বরূপ প্রদত্ত ধাতুনির্মিত তক্তি, medal. [সং. পদ + ক]।