প পদাম্বুজ পদাম্বুজ, পদারবিন্দ [ padāmbuja, padāra-binda ] বি. চরণকমল, চরণরূপ পদ্ম (‘নমি পদাম্বুজে’)। [সং. পদ + অম্বুজ, অরবিন্দ]।
প পদাবলী পদাবলী [ padābalī ] বি. 1 গানসমূহ 2 বৈষ্ণব কবিদের রচিত পদসমূহ বা গীতিকবিতাসমূহ। [সং. পদ + আবলি]।
প পদাঘাত পদাঘাত [ padāghāta ] বি. পা দিয়ে আঘাত, লাথি (‘এমন সময় দিলেন পিতা পদাঘাত এক পৃষ্ঠে’: দ্বি. রা.)। [সং. পদ + আঘাত]।
প পদাংশ পদাংশ [ padāṃśa ] বি. 1 গীতিকবিতার অংশ; 2 বিভক্তিযুক্ত শব্দের অংশ 3 অক্ষর, syllable. [সং. পদ. + অংশ]।
প পদানুসরণ পদানুসরণ [ padānu-saraṇa ] বি. 1 পায়ের চিহ্ন অনুসরণ 2 অনুসরণ (শ্রেষ্ঠ মানুষের পদানুসরণ করা)। [সং. পদ + অনুসরণ]। পদানুসারী (-রিন্) বিণ. অনুসরণকারী।
প পদানুবর্তী পদানুবর্তী [ padānu-bartī ] (-র্তিন্) বিণ. অনুসরণকারী। [সং. পদ + অনুবর্তিন্]। বি. পদানুবর্তিতা। স্ত্রী. পদানুবর্তিনী।
প পদানত পদানত [ padānata ] বিণ. 1 চরণে পতিত 2 সম্পূর্ণ বশীভূত বা অধীন (শত্রুুর পদানত)। [সং. পদ + আনত]। স্ত্রী. পদানতা।