প্রস্যন্দন
প্রস্যন্দ, প্রস্যন্দন [ prasyanda, prasyandana ] বি. ক্ষরণ, স্রবণ, গলন। [সং. প্র + √ স্যন্দ্ + অ, অন]। প্রস্যন্দী (-ন্দিন্) বিণ. যা থেকে ক্ষরিত হয়, স্রাবী (মধুপ্রস্যন্দী)।
প্রস্ফুটিত
প্রস্ফুট, প্রস্ফুটিত [ prasphuṭa, prasphuṭita ] বিণ. 1 পূর্ণ বিকশিত, সম্পূর্ণরূপে ফুটেছে এমন (প্রস্ফুটিত জ্যোত্স্না, প্রস্ফুটিত ফুল); 2 সম্পূর্ণ প্রকাশিত বা ব্যক্ত। [সং. প্র + √ স্ফুট্ + অ, ত]। প্রস্ফুটন বি. প্রস্ফুটিত হওয়া, ফোটা; প্রকাশ বা বিকাশ।