পদার্পণ করা
পদার্পণ করা ক্রি. বি. 1 কোনোকিছুর উপর পা রাখা 2 প্রবেশ করা বা উপস্হিত হওয়া, আসা (গৃহে পদার্পণ করা)।
পদার্থবিদ্যা
পদার্থবিজ্ঞান, পদার্থবিদ্যা বি. জড়পদার্থ ও শক্তির ধর্মাদি সম্বন্ধীয় বিদ্যা, physics.
পদার্থবিজ্ঞান
পদার্থবিজ্ঞান, পদার্থবিদ্যা বি. জড়পদার্থ ও শক্তির ধর্মাদি সম্বন্ধীয় বিদ্যা, physics.
পদার্থ
পদার্থ [ padārtha ] বি. 1 পদের বা শব্দের অর্থ বা প্রতিপাদ্য 2 বস্তু, দ্রব্য, জিনিস (এ কেমন পদার্থ ? জড় পদার্থ 3 সার (এ বইয়ে পদার্থ কিছু নেই) 4 (বৈশেষিক দর্শ.) দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বা শ্রেণি, বিশেষ বা ব্যক্তি, সমবায় বা গুণ ও ক্রিয়ার যোগ এবং অভাব 5 (তর্কশাস্ত্রে) জ্ঞানের বিষয়সমূহকে যে-সমস্ত বিভাগে শ্রেণিবদ্ধ করা যায়, category (বি. প.) [সং. পদ + অর্থ]। পদার্থবিজ্ঞান, পদার্থবিদ্যা বি. জড়পদার্থ ও শক্তির ধর্মাদি সম্বন্ধীয় বিদ্যা, physics.