পন্থা

পন্থা [ panha ] বি. 1 পথ 2 উপায় (একটা পন্হা বার করতে হবে 2 সাধনার মার্গ (তান্ত্রিকপন্হা) 4 ধারা বা রীতি (রবীন্দ্রপন্হা)। [সং. পন্হাঃ > বাং. পন্হা]।

পনেরোই

পনেরোই বি. বিণ. মাসের পনেরো তারিখ বা তারিখের।

পনেরো

পনেরো [ panērō ] বি. বিণ. ১৫ সংখ্যা বা সংখ্যক। [তু. হি. পন্রহ্ < সং. পঞ্চদশন্]। পনেরোই বি. বিণ. মাসের পনেরো তারিখ বা তারিখের।

পনির

পনির, [ panira, ] (বর্জি.) পনীর বি. জমাট ছানা দিয়ে তৈরি লবণাক্ত খাবারবিশেষ, cheese. [ফা. পনীর]।

পদ্মিনী

পদ্মিনী [ padminī ] বিণ. (স্ত্রী.) পদ্মবিশিষ্ট। ☐ বি. 1 পদ্মসমূহ, পদ্মের ঝাড় 2 চার জাতির নারীর মধ্যে শ্রেষ্ঠজাতীয়া সুলক্ষণা নারী। [সং. পদ্ম + ইন্ + ঈ]। পদ্মিনীকান্ত, পদ্মিনীবল্লভ বি. সূর্য।

পদ্মাসন

পদ্মাসন [ padmāsana ] বি. 1 যোগের আসনবিশেষ 2 ব্রহ্মা। [সং. পদ্ম + আসন]। পদ্মাসনা বি. (স্ত্রী.) লক্ষ্মীদেবী।

পদ্মালয়া

পদ্মালয়া [ padmālaẏā ] বি. লক্ষ্মীদেবী। [সং. পদ্ম + আলয় + আ]।

পদ্মাবতী

পদ্মাবতী [ padmābatī ] বি. 1 মনসাদেবী 2 (মহাভারতে) কর্ণের পত্নী; 3 পদ্মানদী। [সং. পদ্ম + বত্ + ঈ]।

পদ্মাক্ষ

পদ্মাক্ষ [ padmākṣa ] বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট, পদ্মলোচন। ☐ বি. পদ্মের বীজ। [সং. পদ্ম + অক্ষি + অ]।