পয়স্বিনী

পয়স্বিনী [ paẏasbinī ] বি. 1 দুগ্ধবতী গাভী; 2 নদী। ☐ বিণ. 1 দুগ্ধবতী (পয়স্বিনী গাভী); 2 জলপূর্ণা (পয়স্বিনী গঙ্গা)। [সং. পয়স্ + বিন্ + ঈ]।

পয়স্য

পয়স্য [ paẏasya ] বিণ. দুগ্ধজাত। [সং. পয়স্ + য]।

পয়সাকড়ি

পয়সাকড়ি বি. নগদ টাকাপয়সা; আর্থিক সম্বল (তার পয়সাকড়ি ভলোই আছে)।

পয়সা

পয়সা [ paẏasā ] বি. এক টাকার 1/1 পরিমাণ ভারতীয় মুদ্রাবিশেষ 2 পূর্বের 1/4 আনা বা 1/64 টাকা পরিমাণ মুদ্রা 3 ধন, টাকাকড়ি (সে অনেক পয়সা করেছে)। [সং. পাদ (=চতুর্থাংশ) > পাই > পয় + বাং. সা]। পয়সাওয়ালা বিণ. ধনবান। পয়সাকড়ি বি. নগদ টাকাপয়সা; আর্থিক সম্বল (তার পয়সাকড়ি ভলোই আছে)।

পয়লা

পয়লা [ paẏalā ] বি. মাসের প্রথম তারিখ (আজ আষাঢ়ের পয়লা)। ☐ বিণ. 1 মাসের প্রথম তারিখের (পয়লা চৈত্র) 2 প্রথম (এটাই আমার পয়লা কাজ 3 প্রধান (পয়লা নম্বরের শত্রু 4 শ্রেষ্ঠ (পয়লা নম্বরের ঘি)। [হি. পহেলা]।

পয়মাল

পয়মাল [ paẏa-māla ] বিণ. নষ্ট, ধ্বংস (ঝড়ে সব জিনিসপত্র পয়মাল হয়ে গেছে)। [ফা. পায়্মাল]।

পয়দা

পয়দা [ paẏadā ] বি. 1 জন্ম, উত্পত্তি 2 জন্মদান (সন্তান পয়দা করা)। [ফা. পয়্দা]।

পয়গাম

পয়গাম [ paẏa-gāma ] বি. প্রস্তাব (‘এজিদের বিবাহ-পয়গাম’: মীর)। [ফা. পয়্গাম]।

পয়গম্বর

পয়গম্বর [ paẏa-gambara ] বি. ঈশ্বরপ্রোরিত দূত, prophet. [ফা. পয়্গম্বর্]।